বুধবার , সেপ্টেম্বর 30 2026
Breaking News

Alipurduar: মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার এক আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ফালাকাটা থানার পুলিশ বুধবার শেষ রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ৭১৬৮ টি পিভন স্পাস প্লাস মাদক জাতীয় ক্যাপসুল। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার করা ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে সমগ্র প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তদন্ত জারী রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।