রবিবার , আগস্ট 30 2026
Breaking News

Alipurduar: গ্রেফতার কুমারগ্রামের তৃণমূল নেতা

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: গ্রেফতার কুমারগ্রামের তৃণমূল নেতা আবার ডিম থেরাপির (Alipurduar) ঘটনা ঘটলো আলিপুরদুয়ার জেলায়। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন কুমারগ্রামের তৃণমূল নেতা প্রেমানন্দ দাস। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়। বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে কুমারগ্রাম থানা থেকে অভিযুক্ত তৃণমূল নেতা প্রেমানন্দ দাসকে গাড়িতে তোলার সময় চোর চোর বলে চিৎকার করতে থাকেন এলাকার বিজেপি নেতৃত্বরা। কুমারগ্রাম থানার হলদিবাড়ির এলাকার এক যুবকের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে গাড়িতে তুলতে পুলিশকে অনেকটাই বেগ পেতে হয়েছে। একদিকে চোর চোর বলে চিৎকার অন্যদিকে পুলিশের গাড়ি আটকে দিয়ে চলে ডিম থেরাপি। যদিও প্রেমানন্দ দাসের গায়ের ডিম লাগেনি তবে পুলিশের গাড়িতে ঢিল ছোড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।