আজ হাওড়ার নবান্ন সভাঘরে (National Sports Day) হকির জাদুকর কিংবদন্তি ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পঞ্চদশ তম জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়া মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে হকিতে সোনাজয়ী গুরবক্স শিং।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ” খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করবে । চলতি বছরে এইরকম ১০০টি স্টেডিয়াম তৈরি করা হবে। স্টেডিয়ামগুলি ঋষি অরবিন্দের নামে করা হবে। খেলাধুলার উন্নয়নে চলতি বছরে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অটল খেল সম্মানের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় ক্লাবগুলিকে এক কোটি টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে”। মুখ্যমন্ত্রী আরও বলেন, ” সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্র ছিল অবহেলিত। গত বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে গিয়ে যে ৩০ হাজার ক্রীড়া সমর্থক প্রতারিত হয়েছিলেন, তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে এবং এই কাজে তিনি সফল হবেন বলে আশা প্রকাশ করেন “।
National Sports Day: প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম ,জাতীয় ক্রীড়া দিবসে জানালেন শুভেন্দু অধিকারী
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla