বৃহস্পতিবার , সেপ্টেম্বর 3 2026
Breaking News

Jalpaiguri: আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মাটি খুঁড়ে উদ্ধার লুকানো দেশী মদ, মদ তৈরির উপকরন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মাটি খুঁড়ে উদ্ধার লুকানো দেশী মদ, মদ তৈরির উপকরনজলপাইগুড়ি (Jalpaiguri) জেলা আবগারি দপ্তর ও পুলিশ বৃহস্পতিবার সকালে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজগঞ্জ ব্লকের গজলডোবায় সরস্বতীপুর চা বাগান লাগোয়া জঙ্গল এলাকায় এক যৌথ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় একশ পয়ত্রিশ লিটার দেশী মদ, তিনহাজার নয়শো কুড়ি লিটার ফারমেন্টেড ওয়াশ বা দেশী মদ তৈরির প্রধান উপকরণ, ছাপান্নটি প্লাস্টিকের ড্রাম। উদ্ধার করা দেশী মদ ও ফারমেন্টেড ওয়াশ নষ্ট করে দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর,আবগারি দপ্তরের উপ কালেক্টর কে সিং বিদ্ধি,ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত,গজলডোবা ফাঁড়ির ওসি রাসবিহারী সাহা সহ অন্যান্যরা। কে সিং বিদ্ধি জানান চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকা হওয়ায় বিভিন্ন স্থানে দেশী মদ তৈরি করা হতো ও তার উপকরনগুলি মাটির নীচে লুকিয়ে রাখা হতো। এদিনের অভিযানে সব নষ্ট করে দেওয়া হয়েছে, কোনো গ্রেপ্তারি হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।