রাজার শহর (CoochBehar) কোচবিহারে রাস্তাগুলির ফুটপাথ চলে গেছে ব্যবসায়ীদের দখলে। ব্যবসায়ীরা তাদের দোকানের মালপত্র সাজিয়ে রেখেছে ফুটপাথে। এছাড়াও অনেক মানুষ ফুটপাথ দখল করে ছোটখাটো ব্যবসা করছেন। পথচারীরা ফুটপাথ খুঁজে না পেয়ে ম রাস্তা ধরেই হাঁটাচলা থেকে বাজার করা বা বিভিন্ন অফিসে কাজে যাওয়া সব করছেন। আর একারনে স্বাভাবিকভাবেই মূল রাস্তায় লেগে থাকে জন কল্লোল, বিঘ্ন ঘটে যানবাহন চলাচলে। সৃষ্টি হয় যানজট,বাড়ে দূর্ঘটনার আশঙ্কা। সোমবার কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ফুটপাথ দখলমুক্ত করে যানজট কমানোর লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। যেসব ব্যবসায়ী ফুটপাথ দখল করে রেখেছেন তাদের পণ্য সামগ্রী ফুটপাথ থেকে সরিয়ে নিতে বলা হয়। পাশাপাশি ফুটপাথে রাখা বেশ কিছু পণ্য সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে ফের যদি তারা ফুটপাথে পণ্য সামগ্রী রেখে ব্যবসা করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।
CoochBehar: ফুটপাথ দখলমুক্ত করে যানজট কমাতে কোচবিহার শহরে অভিযান ট্রাফিক পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla