বৃহস্পতিবার , সেপ্টেম্বর 17 2026
Breaking News

kolkata: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তর ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ মউ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তর ও আর্কিওলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ মৌ পশ্চিমবঙ্গ সরকারের (kolkata) পর্যটন দপ্তর ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে এক গুরুত্বপূর্ণ মউ বা চুক্তি স্বাক্ষরিত হলো বুধবার। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ,পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ,আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্তা সহ অন্যান্য আধিকারিকগন। চুক্তি স্বাক্ষরিত হবার পর পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান পশ্চিমবঙ্গের প্রায় একশ পয়ত্রিশটি ঐতিহাসিক স্মারকের কথা মাথায় রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে উল্লিখিত স্মারকগুলিকে সংস্কার করে অর্থ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। যে স্মারকগুলি ভগ্নদশায় আছে রাজ্য সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলির সংস্কার করবে ও জনসমক্ষে তুলে ধরবে। এছাড়াও স্মারকগুলির সাথে সামঞ্জস্য রেখে লাইট এন্ড সাউন্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হবে। সম্পূর্ণ বিষয়টিকে মনিটর করার জন্য একটি যৌথ টিমকে দায়িত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে আরও সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরার পথে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।