শিলিগুড়িতে (siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে একটি পার্কিং লটের কাজের শিলান্যাস করলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই কাজের সূচনা করে মন্ত্রী জানান শিলিগুড়ির বিধান মার্কেট ও লাগোয়া এলাকায় পার্কিং ও যানজটের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। এই সমস্যা দূর করার লক্ষ্যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে একটি পার্কিং লট। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক অনুদানে এই পার্কিং লটটি নির্মিত হবে। ব্যয় হবে দেড় কোটি টাকা। এই পার্কিং লট চালু হলে এলাকার পার্কিং সমস্যার পাশাপাশি যান জট সমস্যার ও সমাধান হবে বলে জানান মন্ত্রী। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি শামসুদ্দিন আহমেদ, এসিপি সুবীর দত্ত সহ অন্যান্য আধাকারিকগন।
siliguri: শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে পার্কিং লট নির্মান কাজের সূচনা করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla