আজ কলকাতায় (Agnimitra Paul) কোয়েস্ট মল এলাকা পরিদর্শন করে পথের ধারে কোনো প্রকার যানবাহন পার্কিং করা যাবে না বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এই এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, ” ফুটপাথ সাধারণ মানুষের হাঁটার জন্য, পার্কিংয়ের জন্য নয়। তাই সকলের কাছে আমি আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে ফুটপাথ বা রাস্তার পাশে কোনও ধরনের গাড়ি বা যানবাহন পার্ক করবেন না। অটো, রিকশা, ব্যক্তিগত গাড়ি, ওলা বা উবের —কোনও যানবাহনই যেন পথচারীদের চলাচলের অসুবিধা সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে “।তিনি আরও বলেন, ” শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই হবে না। যেভাবে আমরা নিজেদের বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই বাড়ির সামনের রাস্তা ও ফুটপাথের অংশটিও পরিষ্কার রাখা আমাদের দায়িত্বের মধ্যে পরে । যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নিজের চারপাশও আসুন সকলে মিলে পরিচ্ছন্ন রাখি “।
Agnimitra Paul: পথের ধারে যানবাহন পার্কিং করা যাবে না ,জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla