আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, বেদী ও সৌর উচ্চ বাতি স্তম্ভের নির্মানকাজের সূচনা করলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও। রবিবার এই কাজের সূচনা করে বিধায়ক জানান কাজগুলি করতে আনুমানিক ব্যয় হবে বারো লক্ষ টাকা। সমস্ত টাকাটাই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ব্যয় করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরুপ বসুমাতা জানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক বিকাশে একটি মুক্তমঞ্চের প্রয়োজন ছিল। বিধায়কের কাছে আবেদন জানানো হলে বিধায়ক তাতে সাড়া দিয়ে অর্থ বরাদ্দ করায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।
Alipurduar: কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা জলনেশ্বরী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, বেদী ও উচ্চ সৌর বাতি স্তম্ভের কাজের সূচনা করলেন বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla