মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরেদের সর্দারিনি বলে কটাক্ষ করলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বেকারি, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার ধর্মতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস। উক্ত সভায় হাজির হয়ে অধীর চৌধুরী বললেন, মনীষী, বিপ্লবী, কবি, সাহিত্যিকদের বাংলা এখন চোরেদের বাংলায় রূপান্তরিত হয়েছে।আর চোরেদের সর্দারিনি হলেন মমতা ব্যানার্জি। চোরেদের সর্দারিনি বাংলাকে চোরেদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। বাংলার মানুষ ওনাকে কোনওদিন ক্ষমা করবে না। অধীরের সংযোজন, আগে পার্লামেন্টে ভিন রাজ্যের সাংসদরা বলতেন, বাংলার প্রতিনিধিদের কোনও কলঙ্কের অভিযোগ নেই। কিন্তু এখন ভিন রাজ্যের সাংসদরা বলছেন, বাংলায় এত চুরি। বান্ডিল বান্ডিল নোট মিলছে।
মুখ্যমন্ত্রীকে চোরেদের সর্দারিনি বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla