অসম বাংলা সীমানার পাখড়িগুড়িতে পুলিশের নাকা চেকিংএ ধরা পড়লো একশো তিরিশ কেজি গাঁজা সহ একটি বোলেরো গাড়ী। কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা পুলিশ ফাঁড়ির কর্মীরা শনিবার বিকালে ওই স্থানে নাকা চেকিং চালাচ্ছিলেন। অসমের দিক থেকে আসা একটি বোলেরো গাড়ী দেখে তাদের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটক করে তল্লাসী চালাতেই গাড়ির ছাদের গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় একশো তিরিশ কেজি গাঁজা। আটক করা হয় গাড়ির চালক প্রহ্লাদ কুমার ও সহকারী শৈলেশ কুমারকে। দুজনেই বিহারের বাসিন্দা। পুলিশের অনুমান এই গাজা অসম থেকে বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাঁজা সহ গাড়িটি বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক গাঁজার আনুমানিক বাজারদর কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
Alipurduar: অসম বাংলা সীমানার পাখড়িগুড়িতে নাকা চেকিংএ পুলিশের হাতে ধরা পড়লো একশো তিরিশ কেজি গাঁজা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla