আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক প্রশাসনের সদর কুমারগ্রাম বিডিও অফিস চত্বরে রবিবার বড়দিনের পুণ্য তিথিতে উদ্বোধন হলো শিশুদের একটি ক্রেশ।ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে ক্রেশটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবি প্রকাশ চিক বরাইক। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ জুলি লামা, সমাজসেবী বিনোদ মিঞ্জ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। বিডিও মিহির কর্মকার জানান কর্মরতা মায়েদের শিশুদের নিয়ে কর্মক্ষেত্রে কাজ করা সমস্যাজনক হয়ে পড়ে। সেই সমস্যা দূর করার লক্ষ্যেই শিশুদের রাখার জন্য এই ক্রেশ। এটির নাম দেওয়া হয়েছে শৈশব। শিশুদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এখানে তাদের খেলাধূলার ব্যবস্থা সহ তাদের দেখভালের জন্য প্রশিক্ষিত একজন মহিলা মিস্ট্রেস থাকবেন। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশী এলাকাবাসী।
Alipurduar: কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হলো শিশুদের ক্রেশ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla