বড় সাফল্য (Alipurduar) পেল ফালাকাটা থানার পুলিশ। একের পর এক অভিযান চালিয়ে সাফল্য অর্জন করছে ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্যের নেতৃত্বে পাচারের পথে পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত তিনজন। প্রায় ২৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে তিনজনকে। অভিযুক্ত তিনজনকে আলিপুরদুয়ার জেলা আদালতের তোলা হয়েছে রবিবার বেলা আড়াইটা নাগাদ। ফালাকাটা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফালাকাটা পুলিশ সূত্রে জানা গেছে পূর্ব মাদারিহাট ১১ মাইল এলাকার বাসিন্দা বাপন বর্মন মালদা জেলার বাসিন্দা আব্দুল সুবাহান এবং দক্ষিণ মাদারিহাট ১১ মাইল এলাকার বাসিন্দা অসীম বর্মনকে একটি ছোট চার চাকার গাড়িতে প্রায় ২৬ কেজি গাজা নিয়ে যাবার পথে তাদের গ্রেপ্তার করে রবিবার অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে।
Alipurduar: গাঁজা সমেত গ্রেপ্তার তিনজন ,বড় সাফল্য পুলিশের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla