বামপন্থী শিক্ষক ও সরকার কর্মচারীদের যৌথ মঞ্চ বুধবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সদর দপ্তর ডুয়ার্স কন্যার সামনে বকেয়া ডি এ দ্রুত প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনের পর তাদের দাবি জানিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন। যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় এদিন কলকাতায় একই দাবিতে নবান্ন অভিযানের কর্মসূচি পালিত হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন সহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি গ্রহন করে জেলাশাসক জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: বকেয়া ডি এ প্রদানের দাবিতে আলিপুরদুয়ার এ বিক্ষোভ বামপন্থী শিক্ষক ও সরকারি কর্মীদের যৌথ মঞ্চের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper