শুক্রবার , আগস্ট 14 2026
Breaking News

siliguri: নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি মিউজিয়ামটিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার উদ্যোগ গ্রহন করা হবে ,জানালেন স্পীকার রথীন্দ্র বসু

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি মিউজিয়ামটিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার উদ্যোগ গ্রহন করা হবে ,জানালেন স্পীকার রথীন্দ্র বসুপশ্চিমবঙ্গ (siliguri) রাজ্য বিধানসভার স্পীকার রথীন্দ্র বসু বৃহস্পতিবার কার্শিয়াং এর গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি মিউজিয়ামটি পরিদর্শনে আসেন। মিউজিয়াম পরিদর্শনের পর তিনি জানান এই মিউজিয়ামটিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার উদ্যোগ গ্রহন করা হবে। নেতাজী ভারতবাসীর আবেগ,অহঙ্কার ও ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। নেতাজীকে নিয়ে এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে সাধারন মানুষের মনে আঘাত লাগে। মিউজিয়ামটিকে আরও আকর্ষণীয় করে তুলে বিশ্বের দরবারে আরও আকর্ষনীয় করা ও পর্যটকদের কাছে এর ব্যপক পরিচিতি ঘটানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহনের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট প্রস্তাব পেশ করবেন। স্পীকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিউজিয়ামের ইনচার্জ গনেশ প্রধান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।