শনিবার (Alipurduar) অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের রামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বারবিশা দমকল কেন্দ্রের উদ্যোগে অগ্নি নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ওই কর্মসূচি করা হয়েছে। এদিন বারবিশা দকমল কেন্দ্রের আধিকারিক-কর্মীরা ওই কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে আসা সাধারণ মানুষের সামনে অগ্নি নির্বাপণের পদ্ধতি তুলে ধরেন। কোথাও আগুন লাগলে কী করণীয়, কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব – এইসব বিষয় মহড়ার মধ্য দিয়ে তুলে ধরেন দমকলের আধিকারিক-কর্মীরা। উপস্থিত ছিলেন বারবিশা দমকল কেন্দ্রের ওসি অ্যান্টনি সাহা সহ অন্যরা। উল্লেখ্য, ১৪-২০ এপ্রিল দমকল বিভাগের তরফে নানা কর্মসূচির মধ্য দিয়ে অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে এদিন রামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি করা হয় ।
Alipurduar: রামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper