নেপালে (siliguri) প্রবেশের আগে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি অভিবাসন দপ্তরে গিয়ে খড়িবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আফগানিস্তানের এক যুবক।গ্রেপ্তার করা হয় সেই যুবকের ভারতীয় বন্ধুকেও। জানা গেছে ধৃত আফগান যুবকের নাম আব্দুল্লা খান ও তার ভারতীয় বন্ধুর নাম শংকর বনিক, সে বিধাননগর দত্তাবাদের বাসিন্দা। ধৃত আফগান যুবক দীর্ঘদিন ধরে হাওড়ার শিবপুরে তার ভারতীয় বন্ধুর সাথে বাস করতো বলে জানিয়েছে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় জাল ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড,ভারতীয় ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় ব্যাংক একাউন্ট এর পাশ বই। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করতো আর সেই সু্যোগকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে জাল ভারতীয় নথিপত্র যোগাড় করেছে। ধৃতকে তার ভারতীয় বন্ধু সহ সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
siliguri: ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার আফগানিস্তানের যুবক ,উদ্ধার ভারতীয় জাল নথি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla