আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপারা মা কালী গেট লাগোয়া এলাকা থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। জানা গেছে ঐ এলাকার বাসিন্দারা অপরিচিত প্রাণিটিকে দেখতে পেয়ে সেটিকে ধরে একটি খাঁচায় বন্দী করে আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার কামাখ্যাগুড়ি শাখায় খবর দেন। খবর পেয়ে সংস্থার তিন সদস্য রোহিত কর, উত্তম ভট্টাচার্য ও ছোটন বর্মন বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। বন দপ্তর সুত্রে জানা গেছে প্রাণীটির নাম চাইনিজ ফেরেট ব্যাজার। এটি মূলত দক্ষিন পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করে ফের বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন কর্মীরা।
Alipurduar: বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সদস্যরা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla