আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের ফালাকাটা থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার থানা এলাকার অন্তর্গত ভৈরভাট বাজার লাগোয়া শিবনাথ পুরে একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয়২৮৩.১৮ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ বাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে উদ্ধার অভিযান,উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করা ও গ্রেপ্তারি পর্ব সম্পন্ন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশের অনুমান এলাকায় বিক্রি অথবা অন্যত্র পাচারের উদ্দ্যেশ্যে এই মাদক বাড়িতে মজুত করা হয়েছে ও একটি চক্র এই কাজে জড়িত। ধৃত ব্যক্তি ঐ চক্রের একজন বলেই অনুমান করছে পুলিশ।চক্রের অন্যান্যদের ধরতে অভিযান জারী রেখেছে পুলিশ।
Alipurduar: উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla