রবিবার সকাল দশটা নাগাদ একত্রিশ/ সি জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত শামুকতলা রোড ফাঁড়ির কর্মীরা উদ্ধার করেন সাতশো সাতাত্তর ঘন ফুট বহুমূল্য সেগুন কাঠ। কাঠের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে চালককে। জানা গেছে ট্রাকটি অসম থেকে বিহারের দিকে যাচ্ছিলো। অবৈধভাবে কাঠ পাচারের মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উদ্ধার বহুমূল্য সেগুন কাঠ, গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla