থানাতেও আছি পাড়াতেও আছি এই কর্মসূচী অনুসারে রবিবার উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর আমবাগানে একটি পাড়া মিটিং এ উপস্থিত হয়ে এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনলেন ইসলামপুর পুলিশ জেলা সুপার বিশপ সরকার ।এদিন তিনি এলাকার দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন করেন। সাধারন মানুষের সাথে পুলিশের আত্মিক যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচী বলে জানান পুলিশ সুপার। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকগন সহ এলাকার বিশিষ্টজনেরা। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
থানাতেও আছি পাড়াতেও আছি কর্মসূচীতে উপস্থিত পুলিশ সুপার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla