ভারত ভুটান সীমান্তের জয়গাঁ তে রবিবার সকালে(Alipurduar) রাজ্য আবগারি দপ্তরের কর্মীদের অভিযানে উদ্ধার হলো(Alipurduar) প্রচুর পরিমান ভুটানী মদ। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে আবগারি কর্মীরা ভুটান সীমান্তের জয়গাঁয় নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং এ একটি চার চাকার ছোট গাড়িকে থামার জন্য সংকেত দিলে গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। আবগারি কর্মীরা পিছু ধাওয়া করলে কিছুদুর গিয়েই সুযোগ বুঝে ছোট গাড়ির চালক গাড়িটি থামিয়ে দিয়ে পালিয়ে যায়। আবগারি কর্মীরা গাড়িটিতে তল্লাশী চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করে পাঁচ কার্টুন ভুটান হুইস্কি ও দশ কার্টুন ভুটান বিয়ার। উদ্ধার করা মদের দাম নয় লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা। সমগ্র তল্লাশি প্রক্রিয়াটি ভিডিও করা হয়। উদ্ধার করা মদ ও গাড়ি বাজেয়াপ্ত করে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।
Alipurduar: ভারত ভূটান সীমান্তের জয়গাঁতে উদ্ধার প্রচুর ভুটানী মদ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla