শনিবার , অক্টোবর 3 2026
Breaking News

elephant: চা বাগানে হাতির পাল ,বন কর্মীরা তৎপরতার সাথে ফেরত পাঠালেন বনে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

elephant: চা বাগানে হাতির পাল ,বন কর্মীরা তৎপরতার সাথে ফেরত পাঠালেন বনেশনিবার সকালে আলিপুরদুয়ার (elephant) জেলার মাদারীহাট ব্লকের মুজনাই চা বাগানের আঠাশ নম্বর সেকশনের বাঙ্গাবাড়ি লাইনে ছটি হাতির একটি পালকে ঘুরে বেড়াতে দেখে চাঞ্চল্য ছড়ায় চা বাগান সহ লাগোয়া এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের মাদারীহাট রেঞ্জের ধুমচি বিট অফিসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন কর্মীরা। বেশ কিছুক্ষনের চেষ্টায় বন কর্মীরা হাতির পালটিকে ধুমচি জঙ্গলে ফেরত পাঠান। কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। জঙ্গলে ফেরত পাঠানোর পরও এলাকায় নজরদারি চালাচ্ছেন বন কর্মীরা। হাতির পালটির প্রতি নজর রাখার পাশাপাশি তারা চা বাগান ও লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। হাতিগুলি জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।