শিলিগুড়িতে (siliguri) জলকষ্ট! শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।(siliguri)সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা। ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে।এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে। যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুরনিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র। সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
siliguri: ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ পরিদর্শনে মেয়র গৌতম দেব
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla