আই এফ এ পশ্চিমবঙ্গ (Football League) এর পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর সহায়তা ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় বুধবার থেকে শুরু হলো অনূর্ধ্ব সতেরো আন্তঃ জেলা ফুটবল লীগ । শিলিগুড়ির চাঁদমনি ময়দানে আয়োজিত এই ফুটবল লীগের উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান জেলা স্তর থেকে ফুটবলের প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে এই লীগ। এরকারনেই এই লীগের নামকরণ করা হয়েছে প্রতিভার সন্ধানে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তাগন সহ এলাকার ক্রীড়া ব্যক্তিত্বগ ও বিশিষ্টজনেরা।
Football League siliguri: শিলিগুড়িতে শুরু হলো প্রতিভার সন্ধানে আন্তঃ জেলা অনূর্ধ সতেরো ফুটবল লীগ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla