রাজগঞ্জ থানার পুলিশ (Jalpaiguri) গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে ফাটাপুকুর টোলগেট লাগোয়া এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে একটি কন্টেনার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে কন্টেনার থেকে উদ্ধার হয় একুশটি মহিষ ও বাইশটি মহিষ শাবক। চালক মহিষগুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ চালককে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মহিষগুলি বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান মহিষগুলিকে অসম থেকে বাংলাদেশে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। অপরদিকে রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে উনচল্লিশটি মহিষ ও চুয়াল্লিশটি মহিষ শাবক। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের অনুমান মহিষ গুলিকে পাচারের উদ্দ্যেশ্যে এখানে নিয়ে এসেছিলো পাচারকারীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Jalpaiguri: কন্টেনার থেকে উদ্ধার শাবক সহ মহিষ, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla