রবিবার জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ বন্ধুনগরে ফিতে কেটে রাস্তার কাজের শিলান্যাস ও শুভ উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। জানায় জেলাপরিষদের উদ্যোগ এই রাস্তাটি নির্মিত হবে। ন্যাশনাল হাইওয়ে বন্ধুনগর থেকে ভারত – বাংলা সীমান্ত লাগোয়া মদনেরবাড়ি ১২ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি, ১ কোটি ২২ লক্ষটাকা খরচে! উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পরিষদের সদস্য লাভলি পারভীন, জেলার ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, অহিদার রহমান, অরিন্দম ব্যানার্জীসহ এলাকার বিশিষ্টরা।
Jalpaiguri: রাস্তার কাজের শিলান্যাস ও শুভ উদ্বোধন করলেন বিধায়ক
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla