মঙ্গলবার , সেপ্টেম্বর 22 2026
Breaking News

Suvendu Adhikari: বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে প্রকৃতি ও তার সম্পদ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে আহবান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Suvendu Adhikari: বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে প্রকৃতি ও তার সম্পদ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে আহবান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরাজ্যের বন দপ্তর ও আলিপুরদুয়ার (Suvendu Adhikari, ) জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার নীলপাড়া ময়দানে মঙ্গলবার আয়োজিত হয় বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন অনুষ্ঠান প্রাঙ্গনে কয়েকটি প্রদর্শনী স্টলের।এই স্টলগুলির মধ্যে রয়েছে বন দপ্তরের পাঁচটি স্টল ও আদিবাসী উন্নয়ন দপ্তরের একটি স্টল। বন দপ্তরের স্টলগুলিতে গন্ডার ও বন এবং বন্যপ্রান সহ প্রকৃতিক সম্পদের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। আদিবাসী উন্নয়ন দপ্তরের স্টলে স্থান পেয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক ,ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যময় বিষয়গুলি। মুখ্যমন্ত্রী স্টলগুলির উদ্বোধন করে সেগুলি পরিদর্শন করেন। এরপর তিনি অনুষ্ঠান মঞ্চের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বিশ্ব গন্ডার দিবসের তাৎপর্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিশ্ব পর্যটন মানচিত্রে এই অঞ্চলকে স্থান দেওয়ার লক্ষ্যে এই সরকার কাজ করবে। তিনি আরও জানান চা বাগানের উন্নতি কল্পে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বন্ধ চা বাগান খোলা,চা শ্রমিকদের জমির অধিকার প্রদান ,কুড়ি শতাংশ হারে পুজো বোনাস প্রদান সহ অন্যান্য প্রকল্প। উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাঁও ,সাংসদ মনোজ টিগ্গা ,রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইক ,শিক্ষামন্ত্রী দীপক বর্মন ,স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা ,জেলার বিধায়কগন, এসিএফ মনীশ জৈন ,উত্তরবঙ্গের আইজি সুকেশ কুমার জৈন,আলিপুরদুয়ার এর জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।