রাত পেরোলেই (TRAIN) রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। বুধবার রাজ্যের ৮ টি জেলার ১৪২ টি কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য কলকাতা, হাওড়া সহ একাধিক জেলা থেকে বাস তুলে নেওয়া হয়েছে। যদিও বুধবার সরকারি এবং একাধিক বেসরকারি অফিস ছুটি থাকলেও যাতে জরুরি পরিষেবায় যাতায়াত করতে সাধারণ মানুষের অসুবিধা না হয় ,সেই জন্য বুধবার ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে । পূর্ব রেল সূত্রে জানা গেছে , বুধবার নির্বাচনের দিন শিয়ালদহ ডিভিশনে ট্রেন রবিবারের টাইম টেবিল অনুযায়ী চলবে। তবে এসি লোকালের ক্ষেত্রে কোনরকম নিয়ম পরিবর্তন হচ্ছে না । সোমবার থেকে শনিবার যেমন টাইমে এসি লোকাল চলে ,তেমন টাইমে চলবে । বুধবার ট্রেন চলাচল স্বাভাবিক এর খবরে খুশি জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরা । তাদের মতে এটা অনেকটাই সুবিধা হল যাতায়াত এর ক্ষেত্রে।
TRAIN: দ্বিতীয় দফার নির্বাচনের দিনেও স্বাভাবিক নিয়মেই চলবে লোকাল ট্রেন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper