বিধানসভা নির্বাচনের (kolkata) প্রাক্কালে ফের কলকাতায় একাধিক জায়গায় আয়কর হানা । যার মধ্যে নাম রয়েছে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের ও । শুক্রবার সকাল থেকেই কলকাতা দেবাশীষ কুমারের বাড়ি সহ ৫ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর।যদিও এদিন বাড়িতে আয়কর হানায় পর রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান , এটাতে আমার মার্জিন বাড়লো বলে মনে হয় । আমার আজ সারাদিনের প্রচার বন্ধ করেছে । তিনি এদিন কটাক্ষের সুরে এও জানান আমার উওর ৪ মে হবে ।
kolkata: তৃণমূল প্রার্থীর বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর হানা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper