মঙ্গলবার , এপ্রিল 21 2026
Breaking News

MALDA: পুলিশের উদ্যোগে বাস চালকদের চক্ষু পরীক্ষা শিবির

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: পুলিশের উদ্যোগে বাস চালকদের চক্ষু পরীক্ষা শিবিরমালদহ জেলা (MALDA) পুলিশের অন্তর্গত চাঁচল থানার উদ্যোগে চাঁচল বাস স্ট্যান্ডে মঙ্গলবার আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। জানা গেছে এদিনের শিবিরে চাঁচল বাস স্ট্যান্ড থেকে যেসব বাস বিভিন্ন রুটে চলাচল করে সেই বাস গুলির চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। যাদের দৃষ্টি ক্ষমতা কম তাদের চশমা দেওয়া হয়। কমিউনিটি পুলিশ কর্মসূচীর অঙ্গ হিসাবে এই শিবির। চাঁচল থানা সূত্রে জানানো হয় দৃষ্টি শক্তি কম জনিত কারনে যাতে চালকরা দূর্ঘটনার কবলে না পড়েন তা এড়াতেই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন চাঁচল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।