বৃহস্পতিবার , অক্টোবর 1 2026
Breaking News

MALDA: স্বচ্ছতা হি সেবা অভিযান ২০২৬ উপলক্ষে মালদহ রেল স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: স্বচ্ছতা হি সেবা অভিযান ২০২৬ উপলক্ষে মালদহ রেল স্টেশনে পরিচ্ছন্নতা অভিযানস্বচ্ছতা হি সেবা অভিযান ২০২৬ উপলক্ষ্যে (MALDA) বৃহস্পতিবার মালদহ টাউন রেল স্টেশনে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা শপথ গ্রহন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। উপস্থিত ছিলেন ইংরেজবাজার এর বিধায়ক অম্লান ভাদুড়ী ও মালদহের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। কর্মসূচিতে উপস্থিত সকলেই প্রথমে স্বচ্ছতার শপথ গ্রহন করেন পরে রেল স্টেশন চত্বরে সাফাই অভিযান চালান। সাফাই অভিযান চালানোর পাশাপাশি সাধারন মানুষদের উদ্দ্যেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। বিধায়ক গন তাদের বক্তব্যে জানান পরিচ্ছন্নতা কোনও নির্দিষ্ট দিনের গন্ডিতে সীমাবদ্ধ নয়, এটি সকলের সামাজিক দায়িত্ব। নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে আসতে হবে। স্বচ্ছ ভারত সুন্দর ভারত এই স্লোগানকে সামনে রেখেই এদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।