পুজোর (siliguri) আগেই শুক্রবার দিনভর শিলিগুড়ির রাস্তাঘাট, রাস্তার নির্মান ও সংস্কার কাজ, নিকাশী নালার হাল হকিকত খতিয়ে দেখলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক আর বিমলা। জানা গেছে এদিন তিনি শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রাস্তাঘাটের অবস্থা,সংস্কার চলছে এমন রাস্তার কাজ, নিকাশী নালার পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন ও জানতে চান নালা গুলি নিয়মিত পরিস্কার করা হয় কিনা, রাস্তা ঘাটের পরিস্থিতি কেমন। প্রশাসক আর বিমলা জানান পুজোর সময় যাতে যান বাহন চলাচলে কোন সমস্যা না হয় বা সাধারন মানুষের চলাচলে কোন অসুবিধা না হয় সে কারনেই এই পরিদর্শন। যেসব জায়গায় সংস্কার কাজ চলছে সেগুলি দ্রুত শেষ করতে দায়িত্ব প্রাপ্ত সংস্থাগুলির কর্মীদের বলা হয়েছে।
siliguri: পুজোর আগে শিলিগুড়ির রাস্তাঘাট,নিকাশী নালা, রাস্তার কাজ খতিয়ে দেখলেন পৌর নিগমের প্রশাসক আর বিমলা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla