দু দফায় (MALDA) শেষ হয়েছে রাজ্য বিধানসভার নির্বাচন। প্রার্থীদের ভাগ্য বন্দী ইভি এম মেশিনে আর মেশিনগুলো রাখা আছে স্ট্রং রুমে৷ জেলায় জেলায় স্ট্রং রুমের ইভিএম মেশিনগুলো খোলা হবে চলতি মাসের চার তারিখ। চলবে ভোট গণনা।গণনা কেন্দ্রের নিরাপত্তা ও অন্যান্য নিয়ম কানুন বিষয়ে শনিবার মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনিক ভবনের হল ঘরে আয়োজিত হয় এক সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবি সিং কাপুর,জেলা পুলিশ সুপার অনুপম সিং ও অন্যান্য পদস্থ আধিকারিকগন। রাজ্যের শাসক দল, বিরোধী দল ও অন্যান্য দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার দুটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা,গণনাকেন্দ্রে প্রবেশ ও বের হবার নিয়মাবলী, পার্কিং ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয় গণনা কেন্দ্রের সামনে যাতে কোনোরকম ট্রাফিক জ্যাম না হয় সেদিকেও দৃষ্টি রাখা হচ্ছে। ফলাফল পরবর্তী সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কড়া নজরদারি রাখা হচ্ছে।
MALDA: ভোট পরবর্তী গণনা কেন্দ্রের নিরাপত্তা সহ অন্যান্য নিয়মাবলি নিয়ে সর্বদলীয় বৈঠক মালদহ জেলা প্রশাসনের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper