আজকের (Mann Ki Baat 100th Episode)রবিবারের সকাল অন্যদিনের রবিবার এর সকাল এর থেকে কিছু টা অন্যরকম ও আনন্দের। দেশের মানুষের গর্বের দিন । (Mann Ki Baat 100th Episode) ২০১৪ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা দেশের জনগণের জন্য মন কি বাত অনুষ্ঠান আজ ১০০ তম পর্ব পা দিলো ।
দেশের পাশাপাশি বিদেশে ও এই মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার হয়েছে । সাধারণ জনগণের পাশাপাশি রাজ্যের বিজেপি নেতৃত্ব ও সকাল থেকেই এই দিনটি পালন করার জন্য বিভিন্ন জায়গায় বড় পর্দায় ১০০ তম মন কি বাত দেখার ব্যবস্থা করেছিলো । এদিন দক্ষিণ কলকাতায় বেহালা পশ্চিম বিধানসভার ডালমিয়া হাউসে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন কে দেখা গেলো প্রধানমন্ত্রীর ১০০ তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থাকতে । এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া সহ দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃত্ব। দিনের শেষে বলাই চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০০ তম মন কি বাত অনুষ্ঠান দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এরাজ্যের বিভিন্ন জায়গায় জনগণ অতি উৎসাহ নিয়ে দেখেছেন ।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla