মুর্শিদাবাদ জেলা পুলিশের (Murshidabad) বেলডাঙ্গা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার থানা এলাকার ঝুনকা মোড়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুই জনের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি কীপ্যাড মোবাইল ও তিনশ এগারোটি অবৈধ সিম কার্ড। আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা জানিয়েছে তারা একটি অবৈধ সিম কার্ড চক্রের সাথে যুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সন্ধানে তল্লাশী শুরু করেছে। ধৃতদের শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
Murshidabad: তিনশ এগারোটি সিম কার্ড ও চারটি কীপ্যাড মোবাইল সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla