মর্শিদাবাদ জেলা (Murshidabad) পুলিশের বহরমপুর থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি।আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করে বুধবার বহরমপুর আদালতে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Murshidabad: আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla