আলিপুরদুয়ার (Udayan Guha)জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় এর নতুন ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। (Udayan Guha) সোমবার মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই ভবনের উদ্বোধন করে মন্ত্রী জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় এই ভবনটি নির্মিত হয়েছে। মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের স্থান সংকুলানের সমস্যা হচ্ছিলো। কলেজ কর্তৃপক্ষের আবেদনে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই ভবন নির্মানে আর্থিক সহায়তা প্রদান করে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা সহ এলাকার বিশিষ্টজনেরা। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক স্মৃতিকান্ত বর্মন জানান মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের স্থান সংকুলান না হওয়ায় এতদিন যে সমস্যা ছিলো এই ভবনটি নির্মিত হওয়ায় সেই সমস্যা দূর হলো।
Udayan Guha Alipurduar: কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় এর নতুন ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla