হাওড়ায় খুন প্রতিবাদী।এলাকায় মদ জুয়া সাট্টার প্রতিবাদ করায় এক যুবককে গলার নলিকেটে পেটে ভাঙা বোতল ঢুকিয়ে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অনুমান।তবে পুরানো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিকভাবে দাবী করেছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম রবি রাই(৪৫)।বাড়ি সাঁকরাইল থানার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের ঢিল ছোঁড়া দূরে নেপালী পাড়ায়।জানা গিয়েছে শুক্রবার সকালে তাকে গলার নলিকাটা মৃত অবস্থায় একটি মন্দিরের পাশে পড়ে থাকতে দেখে এলাকার ই এক টোটো চালক।পরে স্থানীয়দের খবর দেয় সে।এরপরে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে রবি এলাকায় মদ জুয়াসাট্টার প্রতিবাদ করতো।সে একটি কল সেন্টারে কাজ করতো। তবে কিছু দিন সেই কাজ ছেড়ে দেয় সে।এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।দীপাবলী কালীপূজোর সময় তাকে হুমকি ও দেওয়া হয়েছিল। প্রসঙ্গত এলাকায় গিয়ে দেখা গিয়েছে চারিদিকে রক্তের দাগ।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গলির ভিতরে খুন করে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে একাধিক দুষ্কৃতি যুক্ত। ।উল্লেখ্য ক দিন আগেই শ্যামপুরে এলাকায় একটি চোলাই ঠেকের পাশে মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে প্রাণ হারান বাবা।আর মদের ঠেকের প্রতিবাদ করে প্রাণ দিল রবি।-এমনটাই অভিমত সাধারণ মানুষের।
Murder Howrah: প্রতিবাদী খুন হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla