রবিবার দুপুরে (Python ) এক অপূর্ব দৃশ্য লক্ষ্য করা গেলো জলদাপাড়া অভয়ারণ্যের বুক চিরে চলে যাওয়া এক ত্রিশ /সি জাতীয় সড়কে। এদিন দুপুরে জাতীয় সড়ক অতিক্রম করছিলো একটি দশ থেকে বারো ফুট লম্বা অজগর সাপ আর রাস্তার দুধারে যানবাহন চালকরা তাদের যানবাহন থামিয়ে অপেক্ষা করছেন কতক্ষনে অজগরটি রাস্তার পেরিয়ে এপার থেকে ওপারে জঙ্গলে প্রবেশ করবে। অনেকে তাদের যানবাহন থেকে নেমে মোবাইলের ক্যামেরায় বন্দী করছেন অজগরের রাস্তা পেরোনোর ছবি। জনৈক চালক জানান বন্য প্রাণীদের সুরক্ষা প্রদান অবশ্য কর্তব্য আর একারনেই তারা গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছেন। অজগরটি রাস্তা পেরিয়ে অপর ধারে জঙ্গলে প্রবেশ করার পর চালকরা তাদের যানবাহন নিয়ে রওনা হয়ে যান গন্তব্যের দিকে। বিষয়টির প্রতিক্রিয়া জানাতে গিয়ে বন দপ্তরের জলদাপাড়া বন বিভাগের ডি এফ ও জানান বন্য প্রাণীরা রাস্তা অতিক্রম করছেনা, রাস্তাই বন অতিক্রম করেছে। বনের রাস্তায় বন্য প্রাণীদের অগ্রাধিকার দিতে হবে একথা মনে রাখা সকলের কর্তব্য, এদিন যান চালকরা একথা মনে রেখেই এই পদক্ষেপ গ্রহন করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।
Python : জাতীয় সড়কে যান বাহন দাঁড়িয়ে অজগরকে রাস্তা অতিক্রম করতে সহায়তা যান চালকদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper