দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে রানীহাটি মোড়ের কাছে। পুলিস সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে রানীহাটি মোড়ের কাছে কলকাতামুখী লেনে গাড়ি থামিয়ে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তল্লাশি চালাচ্ছিলেন এম ভি আই আধিকারিকরা। জানা গেছে একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে আরো একটি লরি আসছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরিকে দাঁড় করাতে গিয়েছিলেন একজন এম ভি আই আধিকারিক এবং একজন সিভিক ভলেন্টিয়ার। সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় এম ভি অফিসার, সিভিক ভলেন্টিয়ার ও লরি চালক পিষ্ট হয়ে যায়। দুর্ঘটনার পর তিনজনকে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে পরে তাদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।
Ranihati: এম ভি আই আধিকারিকরা গাড়ি পরীক্ষা করার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক এম ভি আই আধিকারিক,এক সিভিক ভলেন্টিয়ার এবং লরি চালকের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper