ট্যাব দূর্নীতিতে জড়িত থাকার অভিযোগে(siliguri) রবিবার রাতে শিলিগুড়ি সেবক রোড থেকে তিনিজনকে ধরলো লালবাজার এর গোয়েন্দা শাখা। জানা গেছে ধৃতদের নাম দিবাকর দাস, বিশাল ঢালি ও গোপাল রায়। এদের মধ্যে দিবাকরের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপরা থানা এলাকায়। পেশায় স্কুল শিক্ষক দিবাকর ট্যাব দূর্নীতির মূল পান্ডা। বিশাল ঢালি সম্পর্কে দিবাকরের তুতো ভাই এবং গোপাল রায় তাদের জামাইবাবু। রবিবার বিকালে তারা সমরনগরে মিলিত হয় ও পরে সেখান থেকে তারা সেবক রোডে একটি শপিং মলে যায়। লালবাজারের গোয়েন্দারা তাদের সেখান থেকেই ধরে ও রাতেই ধৃতদের নিয়ে।কলকাতার উদ্দ্যেশ্যে রওয়ানা হয়ে যায়। ধৃতরা ট্যাব কান্ডের মতো দূর্নীতিতে যুক্ত এখবর জানাজানি হতেই অবাক হচ্ছেন পাড়া প্রতিবেশী ও এলাকার লোকজন।
siliguri: ট্যাব দূর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে তিন জনকে ধরা হলো
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla