আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার (Alipurduar) বড় মেচিয়াবস্তির শুক্রাজোত চার্চের ফাদার সন্তা বাহাদুর তামাং খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য চলতি মাসের পনেরো তারিখ বড় মেচিয়াবস্তির হিভেন পার্ক থেকে উদ্ধার হয় ফাদারের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর এলাকার সি সি টি ভি ফুটেজ দেখে রবিবার দুইজনকে গ্রেপ্তার করে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক এখবর জানান। তিনি জানান ধৃতদের নাম পান্ডু রাই ও বিজয় সুব্বা। সোমবার ধৃতদের আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে চৌদ্দ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
Alipurduar: চার্চের ফাদার খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla