১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর হিয়ারিং (SIR) এর তারিখ নিয়ে নানান মানুষের মনে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল। এবার সেই প্রশ্ন চিহ্ন মুছল নির্বাচন কমিশন। আজ ২০ ডিসেম্বর ,শনিবার থেকে রাজ্যে SIR এর হিয়ারিং এর জন্য বাড়ি বাড়ি চিঠি পাঠানোর কাজ শুরু হল । আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হতে পারে হিয়ারিং বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গেছে। এও জানাগেছে SIR হিয়ারিং এর জন্য রাজ্যের প্রায় ৩২ লক্ষ ভোটার কে ঢাকা হতে পারে । ইংরেজি ভাষার লেখা নোটিশ পাঠানো হবে । তবে যাতে আঞ্চলিক ভাষায় লেখা নোটিশ পাঠানো যায় সেজন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। হিয়ারিং তারিখ প্রকাশে কিছুটা স্বস্তিতে লিস্ট এ নাম না থাকা ভোটার রা ।
SIR: আগামী সপ্তাহেই হিয়ারিং শুরু SIR এর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla