হাওড়া সদর বিজেপির ডোমজুড় ব্লকের উত্তর ঝাঁপড়দহ এলাকায় অঞ্চল সম্মেলনে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দলীয় অনুষ্ঠানে রাজ্য সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ইস্যুতে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করে বলেন যার চার চাকার গাড়ি রয়েছে , তিনিও আবাস যোজনায় কেন্দ্রের অর্থ পেয়েছেন। এছাড়াও বিপুল পরিমানে দুর্নীতির অভিযোগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। তাঁদেরকেও এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। তবে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁরা এলাকাতে ঢুকবেন বলেও সভা মঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেন তিনি। এর পাশাপাশি এদিন ২৮ টাকার সস্তার মদ বিক্রি নিয়েও কটাক্ষ করেন তিনি। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন ২৮ টাকার মদ খেয়ে দুহাত তুলে জয় বাংলা বলে চিৎকার করুক এটাই চায় রাজ্যের সরকার। তাই পাঁচশো টাকা মায়েদের দিয়ে তাঁদের শিক্ষিত সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার এর দিকে ঠেলে দিয়েছে এই রাজ্য সরকার। তিনি আরও অভিযোগ করে বলেন লোকেরা লটারি কেটেই যাচ্ছে , আর পুরস্কার পাচ্ছে কেষ্ট ও তাঁর কন্যা। পাশাপাশি এদিন মোমিনপুরের ঘটনার উদাহরণ তুলে তিনি বলেন তৃণমূল রাজ্যটাকে দ্বিতীয় বাংলাদেশ তৈরী করতে চাইছে। মোমিনপুরের মতো স্থানে আগে হিন্দুরা পঞ্চাশ শতাংশ ছিলেন আর বর্তমানে আজকে ২০ শতাংশ। তাই তিনি সাবধান করে বলেন রাজ্যটাকে বাংলাদেশ তৈরী করে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি একদিন বিধানসভা ভাঙচুর করেছিলেন । অতীতে সিপিএম এক কোটি বেকার তৈরী করেছিল আর এই বর্তমান সরকার তাই বাড়িয়ে দুই কোটি করেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari: প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিতে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla