আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ কর্মীরা মঙ্গলবার বিকালে একটি মারুতি অমনি ভ্যান আটক করে উদ্ধার করলো মহামূল্যবান চন্দন কাঠের বারোটি টুকরো। ঘন কিউবিক ফুটের মাপে যার পরিমান দশ ঘনফুট। জানা গেছে মারুতি ভ্যানটি কামাখ্যাগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। চন্দন কাঠ সহ মারুতি ভ্যানটি বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More »Tag Archives: Alipurduar
Bhutan: রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে মানব শৃঙখল ও দৌড় অনুষ্ঠিত হল ভুটানের ফুন্টশোলিং এ ভারতীয় কন্সুলেট জেনারেলের দপ্তরে
আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে অক্টোবর মাসের শেষ দিনে রাষ্ট্রভাষা একতা দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। এই ডাকে সাড়া দিয়ে ভুটানের ফুন্টশোলিং এ ভারতীয় কন্সুলেট জেনারেল কার্যালয়ের কর্মীরা আয়োজন করেন মানব শৃঙ্খল এবং দৌড়। পাশাপাশি কন্সুলেট জেনারেল কার্যালয়ে একই দিনে পালন করা হয় লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে এই …
Read More »Alipurduar: বিশাল কিং কোবরা উদ্ধার করলেন সর্পপ্রেমী যুবক
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হাতিপোতা এলাকায় সোমবার সকালে একটি বিশালাকার সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতবড়ো সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তারা খবর পাঠান বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে। মোবাইল রেঞ্জের কর্মীরা যোগাযোগ করেন সর্পপ্রেমী রোহিত করের সাথে। রোহিত কর তার দুজন সঙ্গীকে সাথে নিয়ে মোবাইল রেঞ্জের কর্মীদের সাথে পৌঁছান ঘটনাস্থলে। দীর্ঘক্ষনের প্রচেষ্টায় সাপটিকে ধরে খাঁচাবন্দী করে বন কর্মীদের …
Read More »Alipurduar: বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সদস্যরা
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপারা মা কালী গেট লাগোয়া এলাকা থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। জানা গেছে ঐ এলাকার বাসিন্দারা অপরিচিত প্রাণিটিকে দেখতে পেয়ে সেটিকে ধরে একটি খাঁচায় বন্দী করে আলিপুরদুয়ার জেলা বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার কামাখ্যাগুড়ি শাখায় খবর দেন। খবর পেয়ে সংস্থার তিন সদস্য রোহিত কর, উত্তম ভট্টাচার্য ও ছোটন বর্মন বন …
Read More »Alipurduar: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
সি পি আই এম দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এগারোই নভেম্বর আলিপুরদুয়ারে আসছেন জনসভা করতে। রাজ্য সম্পাদকের এই সভা সফল করার লক্ষ্যে রবিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় এক প্রস্তুতি সভা আয়োজিত হয়। এই সভায় বক্তব্য রাখেন দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস, কুমারগ্রাম পুর্ব এরিয়া কমিটির সম্পাদক তপন পন্ডিত, সভাপতি সুশান্ত সরকার এবং রাজ্য নেতা অলোকেশ দাস। কিশোর দাস জানান …
Read More »Alipurduar: বন থেকে লোকালয়ে চলে আসা হরিণ উদ্ধার করে নিয়ে গেলেন বনকর্মীরা
বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে নিয়ে গেলেন বনকর্মীরা। জানা গেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের দক্ষিণ চেংমারির জঙ্গল থেকে শনিবার দুপুরে হরিণটি বেরিয়ে লোকালয়ে চলে আসে এবং হেমাগুড়ি গ্রামের বাসিন্দা তরুন বসুমাতার বাড়িতে ঢুকে পড়ে। তরুণ বাবু হরিণটিকে নিরাপদ স্থানে আটকে রেখে ঘোড়ামারা বিট অফিসের বনকর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘোড়ামারা বিটের বনকর্মী এবং কামাখ্যাগুড়ি …
Read More »Alipurduar: ছট পুজোর ঘাট পরিদর্শনে বিধায়ক
আলিপুরদুয়ার জেলার কালচিনির বসরা নদীতে ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন কালচিনির বিধায়ক বিশাল লামা। ঘাট নির্মান ও সংস্কার কাজের পরিদর্শন শেষে বিধায়ক জানান ছট পুজোয় কোনো সমস্যা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে ঘাট নির্মান ও সংস্কার কাজ যাতে সঠিক ভাবে হয় সেই লক্ষ্যেই তিনি ঘাট পরিদর্শনে আসেন।
Read More »Alipurduar: গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সংস্কার হচ্ছে ছট পুজোর ঘাট
কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঘোড়ামাড়া নদীর ছট পুজোর ঘাট সংস্কার করা হচ্ছে। যুদ্ধ্ব কালীন তৎপরতায় চলছে ছট পুজোর ঘাট সংস্কার। কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলেন ঠাকুর ও কামাখ্যাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনীতা বর্মন জানান ছট পুজোর ঘাট সংস্কার করে এটিকে স্নান ও পুজোর উপযোগী করে তলার লক্ষ্যে সংস্কার করা হচ্ছে …
Read More »Alipurduar: ছট পুজো উপলক্ষ্যে ছট ব্রতীদের নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের চাপরেরপার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চারটি বুথের ছট পুজো ব্রতীদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলেন আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ কুমার দাস। তিনি জানান আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সমস্ত ছট পুজোর ব্রতীদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে সহায়তা প্রদান করা হবে। ছট ব্রতীরা এই উদ্যোগে খুশী।
Read More »Alipurduar: বারোবিশা বিবেকানন্দ ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী শ্যামা পুজো মেলার উদ্বোধন করলেন সভাধিপতি
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বিবেকানন্দ ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী শ্যামা পুজো উপলক্ষ্যে তেরো দিন ব্যাপী মেলার উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। মঙ্গলবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করে সভাধিপতি জানান তেপ্পান্ন বছর ধরে চলা এই মেলা এলাকাবাসীর আবেগ। ক্লাব সভাপতি অশ্বিনী কুমার রায় ও ক্লব সঅম্পাদক শঙ্কর কুমার ঘোষ জানান ঊনিশ শ সত্তর সালে সাত ফুট উচ্চতার প্রতিমা …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla