শিলিগুড়ি পৌর নিগম এলাকার হিন্দি হাই স্কুল ফর গার্লস, রবীন্দ্রনগর এলাকার রবীন্দ্র বিদ্যাপীঠ জি এস এফ পি স্কুল, সাতাশ নম্বর ওয়ার্ডের স্বামী চৈতাওনন্দ জি এস এফ পি স্কুল এবং একটি সার্বজনীন পাঠাগারের পরিকাঠামোগত সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সরজমিনে পরিদর্শন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি এদিন বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে পরিকাঠামোগত যেসব খামতি রয়েছে সেগুলি সম্পর্কে …
Read More »Tag Archives: siliguri
বকেয়া সহ পয়ত্রিশ শতাংশ ডিএ প্রদানের দাবীতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর কন্যা অভিযান
সমস্ত বকেয়া সহ পয়ত্রিশ শতাংশ ডি এ প্রদানের দাবীতে সোমবার উত্তরকন্যা অভিযান করলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে জমায়েত হয়ে মিছিল করে উত্তর কন্যার দিকে যান। উল্লেখ্য শিলিগুড়িতে উত্তরকন্যা হলো উত্তরবঙ্গের মিনি সেক্রেটারীয়েট। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে সুশান্ত সরকার জানান মিছিল করে উত্তরকন্যায় যাবার পথে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে …
Read More »বকেয়া ষোলো মাসের বেতন দ্রুত প্রদানের দাবীতে বি এস এন এল এর ঠিকা কর্মীদের আন্দোলন চলছে
পশ্চিমবঙ্গ বিএসএনএল ন্যাশানালিস্ট ঠিকা ওয়ার্কার্স ইউনিয়ন এর সদস্যরা বকেয়া ষোলো মাসের বেতন দ্রুত পাবার দাবীতে শিলিগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা জানান তাদের আন্দোলন সোমবার পঁচিশ দিনে পড়লো। বিগত ষোলো মাস ধরে তারা তাদের বেতন পাচ্ছেননা। বকেয়া বেতন দ্রুত প্রদানের দাবীতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম আস্বাস এখনো পর্যন্ত দেননি। কর্তৃপক্ষের আস্বাস না পাওয়া …
Read More »তৃণমূল মহিলা কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা শিলিগুড়িতে
তৃণমূল মহিলা কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী নীতি, বাংলা ভাগের চক্রান্ত ও কুৎসা ছড়িয়ে রাজ্যের শাসকদল তৃণমুলকে কালিমালিপ্ত করার অপপ্রচার এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। শনিবার আয়োজিত এই সভায় সমতলের চারটি জেলা দার্জিলিং,কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকে তৃণমূল এর মহিলা ও যুব কর্মী সমর্থকরা যোগ দেন। তাদের সাথে …
Read More »Siliguri: শিশু উদ্যানকে নবরুপে সাজিয়ে তোলার উদ্দ্যেশ্যে পরিদর্শন করলেন মেয়র
শিলিগুড়ি পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের শিশু উদ্যানটিকে নব রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুক্রবার শিশু উদ্যানটি পরিদর্শনে আসেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান শিশু উদ্যানটিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এদিন তিনি উদ্যানটি পরিদর্শন করে সব দিক খতিয়ে দেখেন। তিনি আরও জানান শিশু উদ্যানের পাশাপাশি পঞ্চনই নদীঘাট এবং কালীমন্দির উদ্যানটিকে ও নতুন করে …
Read More »Siliguri: পাচারের পথে উদ্ধার বাহান্ন কার্টন মদ
দার্জিলিং জেলা পুলিশের বিধাননগর থানার পুলিশ কর্মীরা একটি ট্রাক থেকে উদ্ধার করতে বাহান্ন কার্টন মদ। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা শিলিগুড়ি ইসলামপুর সড়কে বিধাননগর এলাকায় ওঁত পেতে ট্রাকটি কে আটক করে তল্লাশী চালাতেই ট্রাকে থাকা রসূনের বস্তা এবং অনান্য সামগ্রীর নীচ থেকে উদ্ধার হয় বাহান্ন কার্টন মদ। উদ্ধার করা মদ অরুনাচল প্রদেশে তৈরি। পুলিশের অনুমান উত্তর পূর্বাঞ্চলের …
Read More »Siliguri: শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হল মা ক্যান্টিন
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় ও শিলিগুড়ি পৌর নিগমের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হল মা ক্যান্টিন। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন। তিনি জানান রাজ্যের শহর ও মফস্বলের দরিদ্র মানুষদের প্রতিদিন পাঁচ টাকার বিনিময়ে দ্বিপ্রাহরিক অন্নের সংস্থানের এই প্রকল্পে শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে এই ক্যান্টিনের উদ্বোধন হল। এখানে পাঁচ টাকার বিনিময়ে …
Read More »Siliguri: আগুনে ক্ষতিগ্রস্ত আটচল্লিশটি পরিবারকে জরুরি কালীন আর্থিক সহায়তা দিল শিলিগুড়ি পৌর নিগম
শিলিগুড়ি পৌর নিগমের আঠারো নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে চলতি মাসের আঠারো তারিখ রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় আটচল্লিশটি পরিবার। বুধবার শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ হাজার টাকা করে জরুরীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র রিলিফ ফান্ড থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির …
Read More »Siliguri: তৃণমূলের মহামিছিল শিলিগুড়িতে
বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে, পেট্রো পন্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে, দুই কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার ও বিজেপি নেতাদের অনবরত কুৎসা প্রচার বন্ধের দাবীতে শিলিগুড়িতে আয়োজিত হলো তৃণমূলের সভা ও মহামিছিল। তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ভেনাস মোড়ে। সোমবার আয়োজিত এই সভা ও মহামিছিলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্ব ও কর্মীরা যোগ দেন। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য …
Read More »Siliguri: আশি লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত পুলিশি অভিযানে ধৃত এক
শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে চারশো দুই গ্রাম ব্রাউন সুগার সমেত গ্রেপ্তার হলো এক ব্যক্তি। জানা গেছে ধৃতের নাম মহম্মদ আসলাম, তার বাড়ি নক্সালবাড়ি থানার তোতারামজোত এলাকায়। জব্দ করা ব্রাউন সুগারের আনিমানিক বাজার মূল্য আশি লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাগডোগরা থানায় এন ডি পি এস আইনের প্রাসঙ্গিক ধারায় একটি …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla