ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ। টিটাগড় দক্ষিণ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে শনিবার বেলার ঘটনা। শিক্ষ কদের বয়ান অনুযায়ী, এদিন বেলা ১১-৪৫ মিনিট নাগাদ দ্বিতীয় পিরিয়ড চলাকালীন বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা স্কুল বিল্ডিং। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা ও শিক্ষকরা। টিটাগড় থানার পুলিশ এসে স্কুলের ছাদ থেকে সুতলি ও স্প্রিন্টার উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য।
তবে স্কুলের ছাদে বোমা রাখা হয়েছিল নাকি কেউ বোমা ছুঁড়ল, তা পুলিশ তদন্ত করে দেখছে। ডিসি সেন্ট্রাল বলেন, প্রয়োজনে ফরেনসিক এক্সপার্ট এনে তদন্ত করা হতে পারে বলে। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, কাউকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে ঘটনায় অভিযুক্তরা ধরা পড়বেই। ঘটনা নিয়ে টিটাগড় পুরসভার উপ-পুরপ্রধান মহম্মদ জলিলের দাবি, আশপাশের ছাদ থেকে কেউ বোমা ছুঁড়েছে। বিস্ফোরণ নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বাংলায় বোমার কারখানা তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না। এপ্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, বাংলাকে ম্যালাইন করার জন্য ওরা এসব বলছেন।
Titagarh: টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla