বুধবার , ফেব্রুয়ারি 11 2026
Breaking News

Howrah: হাওড়ার ট্রেড সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুজনের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Howrah: হাওড়ার ট্রেড সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুজনেরমঙ্গলবার (Howrah) হাওড়ার ট্রেড সেন্টারে লোহার ভারী পাইপ পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের । মৃতের মধ্যে একজন খোকন নামের মুটিয়া এবং অন্যজনবস্ত্র ব্যবসায়ী শেখ ইরফানউল হক ।জানা গেছে, এদিন মঙ্গলবার মঙ্গলাহাটের দিন ছিল ।মঙ্গলাহাটে কাজে এসেছিলেন মুটিয়া‌ খোকন এবং বস্ত্র ব্যবসায়ী শেখ ইরফানউল হক। দু’জনেই হাওড়ার ট্রেড সেন্টারের নীচে দাঁড়িয়েছিলেন । হঠাৎ ই তখনই বহুতলের উপর থেকে লোহার পাইপ তাদের মাথায় পড়ে যায়। ঘটনার পর দু’জনকে উদ্ধার করে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। হাওড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মেঘারিয়া এদিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ কমিশনার আকাশ মেঘারিয়া বলেন , এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উপরের বিল্ডিংয়ে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছিলো। সেই সময় হঠাৎ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় দু’জন মারাত্মক জখম হন । আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।