শনিবার , এপ্রিল 18 2026
Breaking News

kolkata: নির্বাচনের প্রাক্কালে চুঁচুড়ার জেনারেল অবজারভারকে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: নির্বাচনের প্রাক্কালে চুঁচুড়ার জেনারেল অবজারভারকে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশনকোচবিহার এর পর (kolkata) এবার চুঁচুড়ার জেনারেল অবজারভারকে  দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ২০২৬ বিধানসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন , বারংবার প্রমাণিত। হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি. পলরাসু-র পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন । শুধুমাত্র দায়িত্ব থেকে সরানোই নয়, সি. পলরাসু-কে দ্রুত পশ্চিমবঙ্গ ত্যাগ করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন পার্শ্ববর্তী বিধানসভার জেনারেল অবজারভার রাজেশ কুমার শর্মা। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পর্যবেক্ষকদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ । এই গুরুত্বপূর্ণ ভূমিকায় কোনরকম খামতি থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সুত্রে খবর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।